শিশুদের মাঝে উপকরণ বিতরণ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে শিশু একাডেমির অয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশু একাডেমির অস্থায়ী কার্য়ালয়ে জেলা কার্যালয়ের পরিচালিত প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয় কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, খেলাঘর আসরের সভাপতি নজমুল হোসেন আকাশসহ প্রাক-প্রাথমিক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *