চরকাউয়ায় স্কুল ছাত্রীর লাশ নিয়ে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল এলাকায় স্কুল ছাত্রীর লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধরা বরিশাল-ভোলা সড়ক অবরোধ করে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসনের আশ্বাসে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় যুবক শাওন খান বলেন, গত বুধবার এ্যাংকর সিমেন্ট কোম্পানীর একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হয় পঞ্চগ্রাম সম্মেলনি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী জুই আক্তার (১১)। বৃহস্পতিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুই’র মৃত্যু হয়।

ওই ঘটনার জেরে শুক্রবার জুম্মার নামাজ ও জানাজা শেষে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী। তাতে জুই এর সহপাঠীরাও ছিল।

স্থানীয় পল্লী চিকিৎসক জলিল হোসেন জানান, এলাকাবাসী জুই’র মৃত্যুর সাথে জড়িতদের শাস্তি ও বিচার দাবী করেছেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *