বেঁদে সম্প্রদায়ের মাঝে শীত বস্ত্র বিতরন

Spread the love

নাগরিক রিপোর্ট:
অষ্টাদশ বিসিএস ফোরাম বরিশাল বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার বরিশাল সদর উপজেলাধীন ঘাটচর, লাহারহাটে বেঁদে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে বেদে সম্প্রদয়। কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম আখতারুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লাহ্, বিএম কলেজের সহযোগী অধ্যাপক কাজী জাবের আহমেদ, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন হাওলাদার প্রমূখ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এধরনের দুঃস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তাদের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *