চির নিদ্রায় শায়িত সাংবাদিক হামিদ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের হিজলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ (৪০) নামাজে জানাজা গতকাল রোববার হিজলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল সোয়া ৯টায় অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষ অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন বড় জালিয়া ইউনিয়ন চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক পন্ডিত সাহাবুদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক গাফফর তালুকদার, হিজলা প্রেসক্লাব সভাপতি দেলোয়ার হোসেন, ওসি ইউনুস আলী শেখ প্রমূখ।

পরে উপজেলার বরজালিয়া ইউনিয়নের বাস্তুহারা গ্রামে পারিবারিক গোরস্থানে সাঙবাদিক হামিদের দাফন সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, মস্তিষ্কে রক্তক্ষরনজনিত কারনে গত শনিবার ইন্তেকাল করেন হামিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *