নাগরিক রিপোর্ট ॥ নগরীতে দিন-দুপুরে তালা ভেঙ্গে ফ্লাট বাড়িতে চুরি করা চক্রের ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। কোতোয়ালী থানা পুলিশ গত ২দিন এ গ্রেফতার অভিযান চালায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মূল্যবান সামগ্রী।
গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর ভাটিখানার আনোয়ার হোসেন (২৭), একই এলাকার রিয়াদ (২৫), আমানতগঞ্জের জিতু আহম্মেদ (৪০), নগরীর পলাশপুরের তৌহিদুল ইসলাম (২৮), কাটপট্টি সড়কের মা জুয়েলার্সের মালিক শ্যামল দে (৫৮), ভাটিখানা জোড় মসজিদ এলাকার কবির গাজী (২৫), রনি (১৯) এবং সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আলিফ (২৪)।
সোমবার পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, মোবাইল, ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা ও স্বর্নালংকার ১৩ ধরনের বিভিন্ন ইলেক্ট্রনিক পন্য। বিভিন্ন বাসা-বাড়ি থেকে এসব পণ্য চুরি করে দৃর্বৃত্তরা।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, এ চক্রটি এসি মেকার, ইলেক্ট্রিশিয়ান, কাপড় ব্যবসায়ী এবং কখনও টিভি মেকার সেঁজে বিভিন্ন বহুতল ভবনে প্রবেশ করতো। কোন বাসা তালাবদ্ধ দেখলে মুহূর্তের মধ্যে তালা কেটে ওই বাসায় ঢুকে মূল্যবান মালামাল চুরি করতো তারা। সম্প্রতি নগরীর একাধিক ফ্লাট বাসায় চুরির পর এ বিষয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী অন্যান্যদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ কমিশনার জানান, মা জুয়েলার্সের মালিক শ্যামল দে দৃর্বৃত্তদের কাছ থেকে চোরাই স্বর্ণলংকার কিনত।
২০১৯-০৮-০৫
