নাগরিক রিপোর্ট : ইলিশ নিধনে ২২ দিনের নিষেধাজ্ঞা আজ শুক্রবার মধ্যরাতে শেষ হবে। । রাত ১২টার পর থেকে নির্ভিগ্নে ইলিশ শিকার শুরু করেবেন জেলেরা। কাল শনিবার সকাল থেকে বদলে যাবে ইলিশ মোকামের দৃশ্যপট। শত শত মন ইলিশ আমদানীতে মুখরিত হবে মোকামগুলো। যদিও নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১২ ঘন্টা পর মোকামে শত শত মন ইলিশের আমদানী হওয়ায় নিষেধাজ্ঞা সফলতা নিয়ে প্রতিবছরই প্রশ্ন উঠে।
মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য গত ৬ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ইলিশ নিধনে নিষেধাজ্ঞা শুরু হয়েছিল। প্রতিবছরের মতো এবারও ইলিশের ষষ্ঠ অভয়াশ্রমভূক্ত হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা ও তার শাখা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন, বাঁধা দিতে গেলে প্রশাসনের ওপর হামলাসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মজুদ করা ইলিশ সংরক্ষনে জন্য বরফ নেয়ার সময় বুধবার হিজলায় একটি ট্রাকে ২৮০ পিস বরফ জব্দ এবং ট্রাক চালকসহ ৩ জনকে দুই বছর কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
হিজলা-মেহেন্দিগঞ্জের এবারকার পরিস্থিতির বিষয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান সমকালকে, মেঘনায় প্রতিবছরের ঘটনার জন্য দুই উপজেলার চেয়ারম্যান-মেম্বাররা দায়ী। তারা নেপথ্যে থেকে জেলেদের নদীতে নামিয়ে দেন ইলিশ নিধন করার জন্য। গত বৃহস্পতিবার মেঘনায় অভিযানে গিয়ে জেলেদের বেপরোয়া ভাব দেখে তিনি নিজেও অবাক হয়েছেন। পেছনে বড় শক্তি না থাকলে জেলেরা এতটা বেপরোয়া হতে পারেন না।
জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সিকদার বলেন, ২২ দিনে নিষেধাজ্ঞা কার্যকরে সফলতা ৬০ ভাগের বেশী হবেনা। এবছর নিষেধাজ্ঞার মধ্যে বরিশালের মেঘনায় বেপরোয়াভাবে ইলিশ নিধন করা হয়েছে। অভিযান চালাতে গিয়ে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা হামলার শিকার হয়েছেন।
আনোয়ার হোসেন সিকদার বলেন, প্রভাবশালী মছঘাট মালিক জনপ্রতিধিদের ভাড়াটিয়া মৌসুমী জেলেরা প্রতিবাররই মেঘানায় ইলিশ নিধন করে এবং তাদের ইন্ধনে প্রশাসনের ওপর হামলা চালনোর ধৃষ্ঠতা দেখায় মৌসুমী জেলেরা। মৎস্য অধিদপ্তর মাঠ পর্যায়ের কর্মকর্তারা পেশাদার জেলেদের এড়িয়ে প্রভাবশালী মাছঘাট মালিকদের সঙ্গে আতাত করায় এসব বিশৃঙ্খল পরিস্থিতি হচ্ছে।
জাতীয় মৎস্যজীবী সমিতির যুগ্ন মহাসচিব ও হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল মাতুব্বর বলেন, এবার ষষ্ঠ অভায়শ্রমভূক্ত নদনদীগুলোতে নিষেধাজ্ঞা পালন হয়েছে নামমাত্র। প্রশাসন চেষ্টা চালালেও নদী তীরবর্তী জনপ্রতিনিধিদের অসহযোগীতার কারনে তারা ব্যর্থ হন। বিশেষ করে হিজলা-মেহেন্দিগঞ্জের মাছঘাট মালিক কয়েকজন জনপ্রতিধি প্রতিবছরের মতো এবারও বেপরোয়া ছিলেন।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান সমকালকে, গতবছর (২০২১) ২২ দিনের নিষেধাজ্ঞায় ৪৮ ভাগ মা ইলিশ ডিম ছেড়েছিল। নিষেধাজ্ঞা শেষে গবেষনায় এটা প্রমানিত হয়েছে। এবছর মা ইলিশ ডিম ছাড়া পরিমান ৬০ ভাগ হওয়ার ব্যপারে তারা আশাবাদী এসব হিসেব-নিকাশে এবারের নিষেধাজ্ঞা সফল বলে দাবী করেন এ মৎস্য কর্মকর্তা।

I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.info/register-person?ref=IXBIAFVY