বরিশালে বাসের পর এবার তিন চাকার যানবহনের ধর্মঘটের ডাক

Spread the love

নাগরিক রিপোর্ট : ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় গনসমাবেশকে কেন্দ্র করে বরিশালে ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘন্টার বাস ধর্মঘট আহবানের পর এবার একই সময়ে তিন চাকার যানবাহন চলাচলে ধর্মঘট আহবান করা হয়েছে। বাস মালিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর দুইদিন সব ধরনের তিনচাকার যানের ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা মিশুক,বেবিট্যাক্সি, টেক্সিকার, ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন।

রোববার রাত ৯টায় সংগঠনের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা  ধর্মঘট আহবানের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায়চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আগামী ৪–৫ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাসমালিকদের সংগঠন বরিশাল বাস মালিক গ্রুপ।

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ ঠেকাতে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে অভিযোগ করেছে বরিশাল মহানগর বিএনপি। বিএনপির দাবি, বিএনপির বিভাগীয় গণসমাবেশে বড় জমায়েত ঠেকাতে চট্টগ্রাম, মংমনসিংহ, খুলনা ও রংপুরের ধারাবাহিকতায় সরকারি দলের ইন্ধনে এই অপকৌশল নেওয়া হয়েছে।

তিনচাকার যানবাহন মালিক ও চালকদের কাছে পাঠানো এক জরুরী নোটিশে বলা হয়েছে তেলের দাম বৃদ্ধির পর তিনচাকার যানের ভাড়ার চার্ট প্রদান ও সহজশর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদানের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর ডিজেল, সিএনজি, ব্যাটারিচালিত সব ধরনের তিনচাকার যান চলাচল বন্ধ থাকবে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির রোববার রাত ১০টায় বলেন, চট্টগ্রাম, ময়মনসিংহ খুলনা এবং রংপুরেও এমন করা হয়েছিল। কিন্তু জনগণকে ঠেকানো যায়নি। বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ পায়ে হেঁটে কিংবা যে যেভাবে পেরেছে, সমাবেশে হাজির হয়েছে। ৫ নভেম্বর বরিশাল জনসমুদ্রে পরিণত হবে।’

বরিশাল জেলা মিশুক,বেবিট্যাক্সি, টেক্সিকার, ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা বাস মালিক-শ্রমিকদের দ্বরা প্রতিনিয়ত নির্যাতন, হয়রানির শিকার। এই দাবিতে অনেক আগে থেকেই আমরা আন্দোলন করে আসছি। বিএনপির সমাবেশের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

১ Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *