আয়ারল্যান্ডের কিলকেনি কাউন্টির সেরা গার্ডেনিংয়ের পুরস্কার পেলেন এক বাংলাদেশি নারী

Spread the love
সৈয়দ জুয়েল। : আয়ারল্যান্ডের প্রতিটি কাউন্টিতেই রয়েছে শহরকে পরিচ্ছন্ন রাখার একটি করে সংগঠন। সেরকমই একটি কাউন্টি কিলকেনি। “কিলকেনি শহরকে সুন্দর রাখুন” নামের সংগঠনটি গেলো আঠারোই অক্টোবর শহরের রিভার কোর্ট হোটেলে এক অনাড়ম্বর অনুস্ঠানে শহরকে সুন্দর রাখায় যাদের অবদান রয়েছে,তাদের পুরস্কৃত করেন।২০২২এর বিভিন্ন বিষয়ের মাঝে একটি ছিলো-সেরা গার্ডেনিংয়ের পুরস্কার। বসত বাড়ীর সামনে ও পেছনের জমি কিভাবে ব্যাবহার করে সেটিই ছিলো মূল বিষয়। সেরা গার্ডেনিংয়ের এ প্রতিযোগিতায় প্রায় চল্লিশটি পরিবার অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে এ প্রতিযোগিতায় বিজয়ী হন বাংলাদেশি নারী গুলনাহার কোরেশি। দেশিয় শাক সব্জির বাগান করে তিনি দৃষ্টি কারেন আয়োজকদের। তার বাগানে ছিলো দেশিয় কুমড়ো,সিম,মুলা,আলু,লাল শাক,পালং শাক,ধনিয়া সহ নানা
জাতের দেশিয় শাক সব্জি। পরিকল্পিত ভাবে এ বাগান করায় অভিভূত এ আয়োজনের সাথে সংশ্লিষ্টরা। গেলো আঠারোই অক্টোবর গুলনাহার কোরেশির হাতে পুরস্কার তুলে দেন-ম্যালকম নুনান(মিনিস্টার অফ হেরিটেজ)। এসময় আরো উপস্থিত ছিলেন কিলকেনি কাউন্টির মেয়র ডেভিড ফিতজেরাল্ড,স্থানীয় কাউন্সিলর মারিয়া ডলার্ড সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। গুলনাহার কোরেশি ২০১৫ সাল থেকে আয়ারল্যান্ডে বসবাস করেন। স্বামী ও তিন ছেলের সাথে কাউন্টি কিলকেনিতেই বসবাস করেন তিনি। বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের পাটলি ইউনিয়নের চাঁদপুর গ্রামে জন্মগ্রহন করেন গুলনাহার কোরেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *