নাগরিক রিপোর্ট : আগামী শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে বরিশাল নগরীতে এখন চলছে বিরামহীন প্রচার-প্রচারণা। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণসমাবেশের সফলতা কামনা করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে লাগিয়েছেন বড় বড় বিলবোর্ড ও ব্যানার। বিভাগীয় গণসমাবেশকে ঘিরে স্থানীয় বিএনপির সাংগঠনিক কার্যক্রম এখন দারুন চাঙা। নেতাকর্মীরাও উজ্জিবিত। কেন্দ্রীয় নেতারা বরিশালের মাঠ চষে বেড়াচ্ছেন বিভাগীয় সমাবেশ সফল করতে। গতকাল বুধবার নগরীর বাজার রোড, নাজিরেরপুল, জেলখানার মোড়সহ বিভিন্নস্থানে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
নাজিরেরপুলে অনুষ্ঠিত পথসভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৫ নভেম্বর আমরা শপথ নেব, সৈরাচারী আওয়ামী লীগ সরকার বিদায় না হওয়া পর্যন্ত আমরা রাজ পথ ছাড়বো না। বেলস পার্কের গণসমাবেশ এদেশের মানুষের দাবি আদায়ের সমাবেশ। নির্বাচনকালীন নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবি আমরা আদায় করে ছাড়বো। এই সরকারের জুলুম অত্যাচারের বিরুদ্ধে বরিশালের প্রতিবাদি মানুষ ৫ নভেম্বর একত্রিত হবে। বরিশালের মানুষ গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করবে। কোন বাধা ও প্রতিকূলতা শহীদ জিয়ার সৈনিকদের আটকাতে পারবে না। বরিশাল বিএনপির ঘাটি। তাই বরিশালের গণসমাবেশ হবে সরকার পতনের সমাবেশ।
যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, শনিবারের গণসমাবেশে জন¯্রােত ঠেকাতে বাস ধর্মঘট ডাকা হয়েছে। কোন ধর্মঘটে লাভ হবে না। এই সরকারের সকল অপচেষ্টা ব্যর্থ করে বেলস পার্কের গণসমাবেশ সফল হবে। আর এই গণসমাবেশ থেকেই বিদায় ঘন্টা বাজবে। পথসভায় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির প্রমুখ। বিএনপি নেতা আনোয়ারুল হক তারিনসহ অন্যান্য নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত হয় বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা। এতে প্রধান অতিথি ছিলেন গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি মহানগরের ৩০ ওয়ার্ড বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, সকল বাধা ভেঙ্গে শনিবার কর্মী সমর্থকদের নিয়ে বেলস পার্কে সমবেত হতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে এবং তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন আরো তীব্র করতে হবে। ##

Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/sk/register?ref=OMM3XK51
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.