নাগরিক রিপোর্ট:
বরিশাল- পটুয়াখালী মহাসড়কের শীমুলতলা জেড এ ভুট্ট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাস চাপায় ভ্যান আরোহী দুই শিক্ষাথী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় নলছিটির দপদপিয়া ইউপির জুরকাঠী নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হচ্ছে জেড এ ভুট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তুর্জ ভট্টাচার্য (১৫) এবং আকাশ দাস (১৮)।
স্থানীয় খেজুরতলার কৃষিজীবী রিয়াজ হোসেনের বাসিন্দা ছিল নিহত ছাত্র তুর্জ ভট্টাচার্য এবং আকাশ। তিনি বলেন, তুর্জ জেড এ ভুট্ট বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথী ছিল। আর আকাশ ভাইয়ের সঙ্গে একটি বিস্কুটের কোম্পানীর পন্য সরবরাহে কাজ করতো।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তারা ভ্যানে স্কুলের কাছাকাছি আসলে পটুয়াখালীগামী একটি বাস ধাক্কা দেয়। এতে দুইজনই ঘটনাস্থলে মারা যায়। এতে বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে বাস ভাংচুর করে। পরে নলছিটি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
পাশবতী বাকেরগঞ্জ থানার এসআই মাহমুদুল হাসন বলেন, ঘটনাটি ঘটেছে নলছিটি থানার মধ্যে। বাস চাপায় ছাত্র সহ ২জন মারা যাওয়ার খবরে বিক্ষুব্ধ ছাত্র ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বটস ভাংচুরের চেস্টায় চালায়। এক পযায়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.