খোড়া অজুহাতে নগরীতে ১২৯টি গাছ কাটছে পাউবো

Spread the love

 

নাগরিক রিপোর্ট : বরিশাল নগরীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মচারীদের আবাসিক এলাকায় খোঁড়া অজুহাতে ১২৯টি গাছ কেটে ফেলা হচ্ছে। স্বাধীনতার আগে ওই গাছগুলো রোপন করা হয়েছিল বলে স্থানীয়রা জানান। সড়কের দুইপাশে অনেক প্রজতির অর্ধশতাধিক বয়সী গাছগুলো পরিবেশ ভারসম্য রক্ষার পাশাপাশি এলাকাটির সৌন্দর্য্যবর্ধক ছিল। পাউবোর উর্ধ্বতন কর্মকর্তরা গাছগুলো দরপত্রের মাধ্যমে বিক্রি করেছেন। তাই আবাসিক এলাকার বাসিন্দা কর্মচারীদের ক্ষোভ থাকলেও প্রতিবাদ করার প্রকাশ্যে সাহস পাচ্ছেন না।

জানা গেছে, নগরীর বান্দ রোড শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের বিপরীতে পাউবোর নিবাহী প্রকৌশলীর কার্যালয় এবং চাঁদমারী বিআইপি কলোনী নামে পরিচিত অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় ও রেষ্ট হাউজ এলাকাতে ১২৯টি গাছ বিক্রি করতে যাচ্চে পাউবো। দুটি এলাকাতেই পাউবোর কর্মচারীদের আবাসিক ভবন রয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, ১২৯টি গাছ নিলামে বিক্রির জন্য গত ২২ জুন দরপত্র আহ্বান করা হয়। নির্ধারিত ১৭ লাখ টাকার অনুকুলে সর্বোচ্চ প্রায় ২৪ লাখ টাকার সর্বোচ্চ দরদাতা হয়েছেন মো. আরিফ নামক ব্যক্তি। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনের অনুসারী। জসিম পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির আস্থাভাজন।

‘নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঘুর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্থ এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ কর্তন বা অপসারনে নিলাম দরপত্র আহ্বান করা হয়েছে। নিলামে দুটি লটে ১২৯টি গাছ বিক্রি করা হবে

পাউবোর আবাসিক কর্মচারীরা অভিযোগ করেছেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্থ কয়েকটি গাছ দেখিয়ে ১২৯টি গাছ বিক্রি করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গাছগুলো দেশ স্বাধীনতার আগে লাগানো। এ গাছগুলো দুটি কলোনীতে ছায়া দিচ্ছে। পরিবেশের ভারসম্য রক্ষা করছে। গাছগুলো কেটে ফেলা হলে দুটি কলোনী জলাভূমিতে পরিণত হবে। পরিবেশের স্বার্থে গাছগুলো বিক্রির বিষয়টি পুণবিবেচনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরিশাল মহানগরে সমম্বায়ক মো. রফিকুল আলম বলেন, সরকারি গাছ চাইলেই কেটে ফেলা যায়না। পাউবোর ১২৯টি গাছ কাটার উদ্যেগের বিষয়টি জেনেছেন। ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে পরিস্থিতি দেখে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) বরিশালের সমন্বয়ক লিংকন বাইয়েন বলেন, ‘গাছ পরিবেশের ভারসম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চাইলেও গাছ কাটা যাবে না। সুনির্দিষ্ট কারণ ছাড়া গাছ কাটা হলে সেটা অবশ্যই আইন পরিপন্থি।

পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিব হোসাইন সাংবাদিকদের বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্থ গাছ নিলামে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে বন বিভাগের অনুমতি ও একটি গাছ কাটলে দুটি লাগাতে হবে- এমন শর্ত মেনেই ১২৯টি গাছ বিক্রির উদ্যোগ নিয়েছি।

ক্ষতিগ্রস্থ হয়নি গাছও বিক্রি হচ্ছে এমন প্রশ্নে নির্বাহী প্রকৌশলী বলেন, গাছগুলো পূর্নবয়স্ক ও এখন মরে যাচ্ছে। তাছাড়া ভবিষ্যতে ওই এলাকাতে উন্নয়ন প্রকল্প নেয়া হতে পারে বিধায় গাছ কাটা হচ্ছে।##

২ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *