নাগরিক রিপোর্ট:
ডেঙ্গু আক্রান্তে বরিশালে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ২ জনই পিরোজপুরের। এ নিয়ে বরিশাল বিভাগে মৃত্যুর সংখ্যা ৯১ জন। গতকাল রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
মৃতরা হচ্ছে- পিরোজপুর জেলার নেছারাবাদের তানভির(১৬), বরগুনার বেতাগীর মো: জলিল (৫৬), বরিশালের বাবুগঞ্জের রীনা বেগম (৪৫), পিরোজপুর সদরের লাইজু (৪০) এবং ঝালকাঠীর মনোয়ারা (৬৫)।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্য ক্রমশই বাড়ছে। বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪৭৭জন। মোট ভর্তি আছে ১ হাজার ৩০১জন।
