বোমা তৈরীর কারখানায় বিস্ফোরণ, কারিগর নিহত

Spread the love

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় বোমা তৈরীর কারখানায় বিস্ফোরণের ঘটনায় মনির বয়াতি (৫০) নামের এক কারিগর নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও এক সহযোগী।

সোমার রাত ২ টার দিকে উপজেলার ধলীগৌরনগরের বাংলাবাজার এলাকায় আজহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কারিগর মনির ওই বাড়ির আজহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ভোলার লালমোহন উপজেলার আজহার মাঝির বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা মনির বয়াতি নামের এক কারিগর নিহত হয়েছে। এবং তার সহযোগী আহত হয়েছেন।

পুলিশ ধারণা করছেন বিএনপি ঘোষিত ধর্মঘট নাশকতা সৃষ্টির জন্য সেখানে ককটেল বানানো হচ্ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

২ Comments

  1. I have bookmarked your site for ongoing education.

  2. Reading your blog is always a joy; your writing fascinates me every time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *