বিএনপির লোকেরা চামড়া কিনে ডাস্টবিনে ফেলেছে : শিল্পমন্ত্রী

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে বিএনপির লোকেরা চামড়া কিনে ডাস্টবিনে ফেলেছে। চামড়া ফেলার আগে থেকেই মিডিয়াকে খরব দিয়ে তা রেকর্ড করে প্রচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ন। শিল্পমন্ত্রী রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে চট্টগ্রামে ট্রাকে করে চামড়া ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে এ কথা বলেন।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘এক কোটি চামড়ার মধ্যে এ বছর ১০ হাজার পিস চামড়া নষ্ট হয়েছে। একটি দেশ যখন সম্ভাবনার দিকে এগিয়ে যায়। তখন এটা ব্যাহত করতে একটি চক্র চক্রান্ত করে। এবারও ওই চক্র চক্রান্ত করেছে।’
ট্যানারি মালিকদের কাছে এ বছরের চামড়া নগদ মূল্যে বিক্রিতে রাজি হয়েছেন আড়তদাররা। ট্যানারি মালিকরাও নগদে চামড়া কিনতে রাজি হয়েছেন। তবে আড়তদারদের বাকেয়া টাকা ট্যানারি মালিকরা কবে পরিশোধ করবেন, সে বিষয়ে আগামী ২২ আগস্ট একটি বৈঠকে সিদ্ধান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *