নাগরিক রিপোর্ট:
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের বাসায় হামলার অভিযোগ উঠেছে। বুধবার সকালে নগরের কালুশাহ সড়কস্থ মেয়রের ভাড়াটে বাসায় বিএনপির একদল কর্মী এ হামলায় চালিয়ে ওই বাসার জানালার গ্লাস ভেঙ্গে ফেলে এবং গেটে ধাক্কাধাক্কি ও পেটায়। একই সময়ে পার্শবর্তী ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুর বাসভবনেও হামলার অভিযোগ উঠেছে। তবে বিএনপি দাবী করেছে, দুটি বাসায়ই ১৫ আগস্ট উপলক্ষে গোপন বৈঠক হওয়ার খবরে তা প্রতিহত করা হয়েছে।
নগরের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সামজিদুল কবির বাবু বলেন, সকাল সোয়া ১০টার দিকে ১৫-২০টি মোটারসাইকেলযোগে বিএনপির একদল কর্মী তার কালুশাহ সড়কস্থ বাসভবনের গেটে পিটায়। পাশের টিনসেড কার্যালয় কুপিয়ে এবং ভাংচুর করে ক্ষতি করে তারা। একই ওয়ার্ডে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের ভাড়াটে বাসায় হামলা চালিয়ে ৪-৫টি জানালার গ্লাস ভাংচুর করে। তারা ওই বাসার গেট ভেঙ্গে ঢোকার চেস্টা করে। যদিও ওই বাসায় বর্তমানে মেয়র খোকন নেই। তিনি বলেন, বিএনপি নেত্রী নাসরিনের নেতৃত্বে এ হামলা হয়েছে।
তবে মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ১৫ আগস্টের কর্মসুচী করার জন্য কাউন্সিলর বাবু ও মেয়রের বাসায় কিছু লোক সভা করেছিল। তাদের কাছে তথ্য ছিল সেখানে নাশকতামুলক কিছু হতে পারে। এই খবর পেয়ে আমাদের নেতাকর্মী ও ছাত্রজনতা সেখানে গিয়ে ওই পরিকল্পনা পন্ড করে দিয়েছে।
এব্যপারে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মেয়র খোকনের বাসায় একদল যুবক ইটপাটকেল মেরেছে। একই এলাকায় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুর বাসায়ও যুবকরা জড়ো হয়েছিল। দুটি স্থানেই পুলিশ ফোর্স পাঠিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

The article has great insights. I found it very beneficial. Thank you for posting.
I really liked this post! Your way of writing is extremely engaging and your insights are spot on. Thank you for sharing such a fantastic post with us.
8i9qhm