কলেজ অধ্যক্ষকে বরখস্তের পক্ষে-বিপক্ষে মিছিল

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের বানারীপাড়ায় দুর্নীতি ও নারী কেলেংকারীর অভিযোগে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে অপসারনের দাবিতে বুধবার মানববন্ধন ও মিছিল করেছে কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন। সকালে কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন নাগরিক ফোরাম এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। অবশ্য এর পরপরই পাল্টা মিছিল সমাবেশ করা হয় অধ্যক্ষের পক্ষে। এসময় তারা এসব ঘটনার জন্য কলেজের সভাপতি মাওলাদ হোসেন সানাকে দায়ী করেন। প্রসঙ্গত, গত শনিবার অধ্যক্ষ কাজী মিজানুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করে গভার্নিং বডি।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ মিজানুল একজন দুর্নীতিবাজ অধ্যক্ষ। তিনি নারী কেলেঙ্কারীর সাথে জড়িত। তাকে অনতিবিলম্বে কলেজ থেকে স্থায়ী ভাবে বরখাস্ত করার দাবী জানান বক্তারা। কলেজের গভার্নিং বোডির একাধিক সদস্য বলেন, অধ্যক্ষ মিজানুল নারী কেলেঙ্কারীতে জড়িত। যেকারনে তাকে স্থায়ী বহিস্কার করা দরকার। মানববন্ধন শেষে অধ্যক্ষর অপসারনের দাবীকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
অপরদিকে এ কর্মসুচীর পরপরই অধ্যক্ষকে বরখাস্তের প্রতিবাদে ছাত্রলীগ নেতাদের সহযোগীতায় কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীদের মানবন্ধন শেষে তাদের আন্দোলনের সাথে যুক্ত হন বরখস্ত হওয়ায় অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলসহ কয়েকজন শিক্ষক। এসময় তারা অধ্যক্ষকে বরখস্তের জন্য কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে দায়ী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *