যুবদল দিয়ে শুরু জি কে শামীমের উত্থান

Spread the love

কেতেনে বিপুল অর্থ, অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার যুবলীগ নেতা গোলাম কাদের শামীমের উত্থান শুরু যুবদলের হাত ধরে। 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্মানদী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে জি কে শামীম। 

আফসার উদ্দিন মাস্টার ছিলেন হরিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিন ছেলের মধ্যে জি কে শামীম মেজো। 

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, প্রাইমারি স্কুল ও হাই স্কুল পাস করার পর তাদের গ্রামে দেখা যায়নি। ঢাকার বাসাবো আর সবুজবাগ এলাকায় বড় হয়েছেন। গত জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচনের জন্য প্রচার চালান শামীম।

জানা গেছে, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদক। পরে জি কে শামীম যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদকের পদ পান।

স্থানীয়রা জানান, আগে বিএনপি নেতাদের ছবিসহ রাজধানীর সবুজবাগ-বাসাবো এলাকায় শোভা পেত জি কে শামীমের ব্যানার-পোস্টার। এখন শোভা পায় যুবলীগ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ছবিসহ পোস্টার-ব্যানার। 

বিএনপি-জামায়াত সরকারের আমলের মতোই আওয়ামী সরকারের আমলেও জি কে শামীমের একক আধিপত্য বজায় আছে।

শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনে যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীমের কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় দশ কোটি টাকা নগদ ও দুইশ কোটি টাকার এফডিআর চেক এবং অবৈধ অস্ত্রসহ তাকে আটক করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *