চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যাকান্ড’র বছর পার, চার্জশীট কবে!

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু গত বছর ২১ সেপ্টেম্বর রাতে আততায়ীদের গুলিতে নিহত হন। আলোচিত এ হত্যাকান্ডের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আদালতে অভিযোগপত্র দিতে পারেননি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন। মামলার এজাহারভূক্ত আসামি ও তাদের স্বজনরা বাদি হয়ে বিশ্বজিৎ হত্যা মামলার স্বাক্ষী ও স্বজনসহ শতাধিক জনকে আসামি করে ৫ টি মামলা দায়ের করেছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, দলীয় কোন্দল এবং মাদক ব্যবসায় বাধা দেয়ায় খুন হন চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু। ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় উপজেলার কারফা বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অব¯’ানকালে মোটরসাইকেলে আসা দুই ঘাতক বিশ্বজিৎ হালদারকে (৪৫) উপর্যপুরি গুলি করে। এতে তার মৃত্যু ঘটে। ওই রাতেই (২১ সেপ্টেম্বর) নিহতের বাবা মুক্তিযোদ্ধা সুখ লাল হালদার বাদি হয়ে বরিশাল-২ আসনের তৎকালীন সংসদ সদস্য, বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুসের ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম সাইদসহ ৩২ জনের নাম উল্লেখ করে ৪০ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদি নিহতের বাবা মুক্তিযোদ্ধা সুখ লাল হালদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ছেলেকে এক বছর আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বছর পেরিয়ে গেলেও আদালতে মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। নিহতের স্ত্রী জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেবী রানী দাস বলেন, আমার একটাই দাবি-হত্যাকারীদের চিহ্নিত করে তাদের সর্বো”চ শাস্তি নিশ্চিত করা হোক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, অলোচিত বিশ্বজিৎ হালদার হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত চলছে। হত্যাাকান্ডে জড়িত এজাহার নামীয় আসামি ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিউল আলম নামের এক আসামি গত ১২ নভেম্বর বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। যত দ্রুত সম্ভব আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
এদিকে চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার হত্যাকান্ডের পর বিক্ষুব্ধ জনতা কারফা বাজারের কয়েকটি দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে পুড়িয়ে দিয়েছিল। ওই সব ঘটনায় হত্যার ৯ মাস পর গত জুন মাসে হত্যা মামলার এজাহারভূক্ত আসামি ও তাদের স্বজনরা বাদি হয়ে বিশ্বজিৎ হত্যা মামলার স্বাক্ষী ও স্বজনসহ শতাধিক জনকে আসামি করে ৫ টি মামলা দায়ের করেছে। চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার হত্যার প্রথম মৃত্যুবার্ষিী উপলক্ষে আজ শনিবার জল্লা ও কারফা বাজারে স্মরন সভা, আত্মতার শান্তি কামনায় ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *