আ.লীগের দুই নেতার বাড়িতে কোটি টাকা, ৭২০ ভরি সোনা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বাড়ি ঘিরে র‌্যাবের অভিযান। এই অভিযান থেকে ১ কোটি ৫ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। ছবি: সাজিদ হোসেনবাড়ি ঘিরে র‌্যাবের অভিযান। এই অভিযান থেকে ১ কোটি ৫ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। ছবি: সাজিদ হোসেনক্যাসিনো ও অবৈধ জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গেন্ডারিয়ার মুরগিটোলায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা এনামুল হক ও রুপন ভূঁইয়ার বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র‌্যাব ৩ অভিযান চালিয়েছে।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ১ কোটি ৫ লাখ অবৈধ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়। ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রথম আলোকে বলেন, ‘এনামুল হক ও রুপন ভূঁইয়া গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের দুই নেতা।’
অভিযানে ১ কোটি ৫ লাখ অবৈধ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ছবি: সাজিদ হোসেন অভিযানে ১ কোটি ৫ লাখ অবৈধ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ছবি: সাজিদ হোসেন গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত জাহান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া এনামুল হক থানা আওয়ামী লীগের সহসভাপতি আর রুপন ভূইয়া যুগ্ম সাধারণ সম্পাক পদে আছেন। অভিযোগ প্রমাণিত হেেলা আমরা এ দুজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।
র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল্লাহ বুলবুল প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল ১০টায় এনামুল হক ও রুপন ভূঁইয়ার বাসায় অভিযান চালানো হয়। কিন্তু তাঁরা দুজনই পালিয়ে গেছেন। তাঁদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানি না, তবে তাঁরা নিজেদের নামে বেশ কিছু পোস্টার টানিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *