হিজলায় আ’লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

Spread the love

হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলায় আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খেয়াল খুশিমতো কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। রোববার বিকাল ৪টায় হিজলা উপজেলার হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী। বিক্ষোভ পরবর্তী পথসভায় বক্তারা বলেন আমরা সম্মেলন ছাড়া কোন পকেট কমিটি মানবো না এমনকি গঠনতন্ত্র পরিপন্থী, যেভাবে ঢেলে সাজানো হচ্ছে কমিটি এই কমিটিকে কখনোই প্রাধান্য দেয়া হবে না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু তার বাড়িতে বসে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে। এতে করে ক্ষিপ্ত হয়েছে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা। গত ২৩ নভেম্বর গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন দেখিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর বাড়িতে ঘরোয়াভাবে গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় তারা মেজ ভাই তালাত মাহমুদ নিপু শিকদারকে সভাপতি ও আবুল হোসেন মাস্টার কে সাধারণ সম্পাদক ঘোষণা করে। গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল হোসেন মাস্টার এর নিকট ইউনিয়ন কমিটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর বাড়িতে সম্মেলনের মাধ্যমে আমাদের কমিটির দেয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। হিজলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান কমিটির সদস্য দলিলুর রহমান সিকদার এর নিকট কিভাবে সভাপতি একা সম্মেলন ছাড়া কমিটি দেয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এভাবে কমিটির দেয়া গঠনতন্ত্র পরিপন্থী। এ সকল কমিটির কোনো বৈধতা নেই, এমনকি তার ধারণা মতে এই সকল নেতারা গঠনতন্ত্র পড়ে নাই।
বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার বলেন উপজেলা আওয়ামী লীগে আমরা যারা সদস্য আছি এসকল কমিটি সম্পর্কে কিছুই জানিনা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন বলেন আমাকে ছাড়া একা কিভাবে কমিটি দেয় তা আমার জানা নেই। তিনি আরো বলেন আগামী ২৭ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কোন কমিটি করা হয়নি। এমনকি করা হয়নি সম্মেলন প্রস্তুতি কমিটি।তিনি আক্ষেপ করে বলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপজেলা সদরে হওয়া উচিত কিন্তু সেই সম্মেলন এখন সভাপতির বাড়ির পাশে কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা তারা বলছে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে এখন বার্ষিক পরীক্ষা চলছে এই সম্মেলন ওই মাঠে হলে শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি হবে একটি সম্মেলন করতে গেলে তিন থেকে চারদিন ওই মাঠে কাজ করতে হয়।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন কাউরি আমাকে যদি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে আমাদের সন্তানদের পরীক্ষার বিঘ্ন ঘটবে।এমনকি শিক্ষার্থীরা পরীক্ষার মনোযোগী হারাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *