নৌধর্মঘট: বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

Spread the love

নাগরিক রিপোর্ট: ১১ দফা দাবীতে বরিশালে শনিবার থেকে অনির্দিস্টকালের জন্য নৌ ধর্মঘট চলছ। নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বরিশাল নৌবন্দর থেকে কোন ধরনের লঞ্চ কিংবা অন্যসব নৌযান চলছে না। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের সাধারন মানুষ।
ধর্মঘটের প্রথম দিনে শনিবার ভোর ৬টায় বরিশাল নদীবন্দর থেকে ছেড়ে যায়নি অভ্যন্তরীণ ১১ রুটে কোন লঞ্চ। ফলে লঞ্চগুলো নদীবন্দরে নোঙর করা অবস্থায় রয়েছে। রাত ১২ টা ১ মিনিটে এ ধর্মঘট শুরু হয়।
নৌবন্দরে দেখা গেছে দূরদূরন্ত থেকে অসংখ্য যাত্রী ঘাটে গিয়ে জানতে পারেন লঞ্চ চলাচল বন্ধ। গন্তব্যে যেতে না পেরে তাদের আবার ফিরে যেতে হচ্ছে। দ্বীপ জেলা ভোলায় যাওয়ার জন্য বরিশাল নৌবন্দরে সকাল ৯টায় আসা আ: রহিম বলেন, হঠাৎ এসে জানতে পারেন লঞ্চ চলবে না।
সুন্দরবন-৯ লঞ্চের মাস্টার মজিবর রহমান বলেন, তিনি দীর্ঘ বছর কাজ করেন, কিন্তু কোন পরিচয় নেই। ১১ দফা দাবী লঞ্চমালিকরা বাস্তবায়ন না করলে লাগাতার ধর্মঘট চলবে চলবে।
তবে লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, নৌযান শ্রমিকদের সাথে আগেই একটি চুক্তি হয়েছে। ওই চুক্তিতে সব ধরনের দাবী মানা হয়েছে। যা ২০২১ সাল পর্যন্ত চলবে।
এব্যপরে নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় সভাপতি শেখ আবুল হাসেম বলেন, ২০১৬ সাল থেকেই নৌযান শ্রমিকদের স্বার্থে ১১ দফা দাবী আদায়ের লক্ষে আন্দোলন করছেন। এখন পর্যন্ত কোন দাবী মানেনি লঞ্চ মালিকরা। তাদের খেয়ালখুশি মত শ্রমিকদের ব্যবহার করছে। বিভিন্ন সময়ে ১১ দফা দাবী মানার মিথ্যা আশ্বাস দিয়ে শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করিয়েছে। এবার ১১ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের নৌধর্মঘট চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *