নাগরিক রিপোর্ট ॥ বরিশাল বানারীপাড়া সড়কে মাহিন্দ্রার সাথে মোটরসাইকেল সংঘর্ষে সেনাবাহিনীর সাবেক এক সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার ওই সড়কের গাবতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থালে মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য সাইদুল ইসলাম স্বপন (৩৫) নিহত হয়। সাইদুল উপজেলার সলিয়াবাকপুর ইউপির মাদারকাঠি গ্রামের মৃত আ: আজিজ শেখের পুত্র।
জেলা ট্রাফিক পুলিশের বানারীপাড়ার দায়িত্বে থাকা সার্জেন্ট মো: আসাদ জানান, মোটরসাইকেল যোগে সাইদুল মাদারকাঠী থেকে বরিশালের দিকে আসছিল। একই সময়ে একটি মাহিন্দ্রা বানারীপাড়ার দিকে যাওয়াকালে গাবতলা নামক স্থানে বসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনাসদস্য সাইদুল নিহত হলে স্থানীয়রা বিক্ষোভ করেন। ফলে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
২০১৯-১২-০৩
