নাগরিক রিপোর্ট: বরিশাল-মীরগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের মীরগঞ্জ ফেরীঘাটের মুলাদী প্রান্তে পন্টুন ও গ্যাংওয়ে ডুবে গেছে। বিদ্যুতের অতিরিক্ত খুটি বোঝাই একটি ট্রাক পাড় হওয়ার সময় শনিবার সকাল ৮টায় এ দূর্ঘটনা ঘটে। ট্রাকটির পেছনের অংশ পন্টুন ও গ্যাংওয়েসহ ডুবে গেলেও এর চালক ও হেলপার অক্ষত রয়েছে। এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ফেরী বিভাগের দয়িত্বশীল কর্মকর্তারা জানান, ট্রাকটি উত্তোলন করে ওই ফেরীঘাট সচল করার চেস্টা চলছে। তবে এ রুটে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে রোববার পর্যন্ত লাগতে পারে বলে স্থাণীয়রা জানিয়েছেন।
স্থানীয় সংবাদকর্মী জহিরুল অরুন জানান, শনিবার সকালে বিদ্যুতের খুটি বোঝাই ট্রাকটি আড়িয়াল খাঁ নদ পাড়ি দিতে ফেরীতে বাবুগঞ্জ প্রান্ত থেকে মুলাদী প্রান্তে যায়। ফেরী থেকে ওপরে ওঠার সময় ট্রাকের ওজনে পন্টুনটি ডুবে যায়। ট্রাকটি অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। ১৬টি খুটি পরিবহনে সক্ষম ওই ট্রাকে ছিলো ৪২টি খুটি। এ দুর্ঘটনার পর থেকে বরিশাল-মীরগঞ্জ-মুলাদী-হিজলা সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। রবিবারের আগে যান চলাচল শুরু হবে কিনা তাতে সংশয় রয়েছে।
ফেরীর সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, খুটি বোঝাই ট্রাকটি ফেরী থেকে উঠে গ্যাংওয়ে পাড় হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে এসে পন্টুনে আটকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে পানি ঢুকে যায়। এ সময় ট্রাকের পেছনের অংশসহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আশিংক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেলপার নিরাপদে বের হয়ে পালিয়ে গেছে। ফেরী থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিন বন্ধ না হলে এ দুর্ঘটনা ঘটতো না বলে মনে করেন রফিকুল ইসলাম।
বরিশাল সওজের ফেরী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ জানান, ট্রাকটি অতিরিক্ত মাল বোঝাই হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুতের খুটি অপসারন করে ট্রাকটি উদ্ধারের পর ক্রেন দিয়ে ডুবে যাওয়া পন্টুন উদ্ধারা করা হবে। দ্রæত সময়ের মধ্যে সরাসরি যান চলাচল শুরুর জন্য ওই ঘাটের পাশে একটি বিকল্প গ্যাংওয়ে নির্মানসহ অপর একটি পন্টুন প্রতিস্থাপনের কাজ চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইজরাদার তো কারো কথা শুনে না। যারা গাড়ি চালায় তারাও মোনে না। এখানে অনেকটা জিম্মী দশার অবস্থা।
২০২০-০১-১৮
