নাগরিক রিপোর্ট: ঢাকা-বরিশাল নৌপথের লঞ্চ থেকে অজ্ঞাত কারনে পড়ে যাওয়া মেহেদী হাসান বাপ্পি (১৭) নামে এক কলেজ ছাত্রের লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে তার লাশ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গত ১১ জানুয়ারী বাপ্পি সুরভী-৯ লঞ্চে থেকে পড়ে গিয়েছিল।
হিজলা থানার এসআই সিদ্দিকুর রহমান বলেন, মেহেদী হাসান বাপ্পি ঝালকাঠীর পোনাবালিয়া গ্রামের আ: হালিম বিশ্বাসের পুত্র। সে ঢাকায় উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত। গত ১ জানুয়ারী নানা বাড়ি উজিরপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য ঢাকা থেকে সুরভী লঞ্চে ওঠে বাপ্পি। এসময় তার মা সাথে ছিল। রাতে লঞ্চে মা এবং ছেলে পৃথক কেবিনে থাকে। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে খুজে পান না মা। দীর্ঘ সময় খোজাখুজি করে সকলের ধারনা ছিল রাতের কোন এক সময়ে মেঘনা নদীতে পড়ে গেছে বাপ্পি।
এসআই সিদ্দিকুর বলেন, শনিবার হিজলা, মেহেন্দীগঞ্জ সংলগ্ন মেঘনা নদী থেকে লাশ উদ্ধার। সিসি ক্যামেরায় দেখা গেছে রাত ৩টার দিকে লঞ্চের পিছনে গিয়েছিল বাপ্পি। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
২০২০-০১-১৮
