নাগরিক রিপোর্ট : দেশে সংবাদপত্র এবং গণমাধ্যমগুলোতে এক রকম অস্থিরতা চলছে। সাংবাদিকদের চাকুরীর ক্ষেত্রে অনিশ্চয়তা, বেতন পরিশোধে টালবাহানা এবং সংবাদপত্র শিল্পে নানা অশুভ শক্তি ঢুকে পড়ায় বরিশাল গভীর উদ্বেগ প্রকাশ করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)। শনিবার (২২ ফ্রেব্রুয়ারী) অনুষ্ঠিত বরিশাল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারন সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেইউবি’র সভাপতি পুলক চ্যাটার্জি। বরিশাল নগরীর উপকন্ঠে কীর্তণখোলা নদীর তীরে গ্রীন হ্যাভেন রিসোর্ট এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উৎকন্ঠা প্রকাশ করে বলা হয়, দু:খ্যজনক হলেও সত্য তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রযুক্তির আইনের ব্যবহার বেড়ে গেছে। এতে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা উদ্বেগ প্রকাশ না করে থাকতে পারেন না। সংবাদপত্রসহ গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে মালিক হিসাবে অবাঞ্ছিত মানুষের অংশগ্রহন বাড়ছে। ফলে বিশৃঙ্খলা এবং সাংবাদিকদের চাকুরীর নিরাপত্তা, সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। সাংবাদিকদের চাকুরীর সুযোগ সংকুচিত হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংবাদিকদের ছাটাই করা হচ্ছে। বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছেনা। স্থানীয় সংবাদপত্রগুলোতে শৃঙ্খলা নেই। এমন পরিস্থিতিতে তার নিরসনে রাষ্ট্র ও সরকারসহ গণমাধ্যমের নীতিনির্ধারকদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

সাধারন সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের সাধারন সম্পাদক মনিরুল আলম স্বপন। আলোচনা করেন, এম জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, নজরুল বিশ্বাস, মর্জিনা বেগম, মিথুন সাহা, গাজী শাহ রিয়াজ, রফিকুল ইসলাম খান, মইনুল ইসলাম সবুজ, সুশান্ত ঘোষ, আরিফুর রহমান খান, মনিরুজ্জামান খান, সুমন চৌধুরী, মো. আলী খান জসিম, মো. রাসেল হোসেন, হেনরী স্বপন, মুশফিকুর রহমান সৌরভ প্রমুখ।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া বার্ষিক সাধারন ও সম্মিলন শুরু হয়।
