কীর্তনখোলায় বালু উত্তোলন বন্ধে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে স্মারকলিপি

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে স্পিডবোটের তীব্রতায় নদী ভাঙ্গন ও নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হছে। শনিবার সকাল বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কীর্তনখোলা নদীর তীরবর্তী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শেষে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি কে স্মারকলিপি প্রদান করে চরবাড়িয়া ইউনিয়ন বাসী। জেলা ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক নুর আলম খান বাপ্পির সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাতাব হোসেন শুরুজ, সাবেক উপ সচিব আব্দুস সবুর, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব ইসলাম দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ।
বেলা একটায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এনপিকে স্মারকলিপি প্রদান কর ইউনিয়ন বাসী। এসময় তারা নদীতে অবৈধ স্পিডবোট ড্রেজার চলাচল বন্ধের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *