এক সাথে ৩ সন্তানের মা হলেন গৃহবধু

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের আগৈলঝাড়ায় এক সাথে তিন সন্তানের জন্ম দিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন এক গৃহবধু। রিংকু শিকদার নামে ওই গৃহবধু বুধবার ২ কন্যা ও ১ পুত্র সন্তান জন্ম দেন। এ ঘটনায় গৃহবধুর পরিবারে বইছে আনন্দের বন্যা।
আগৈলঝাড়া উপজেলা সদরের দুঃস্থ মানবতা হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের সেলুন ব্যবসায়ি মিঠুন শিকদারের স্ত্রী এক সন্তানের জননী রিংকু শিকদার প্রসব বেদনা নিয়ে বুধবার সকালে দুঃস্থ মানবতা হাসপাতালে ভর্তি হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. আতিয়া পারভীনের তত্ত্বাবধানে সকাল সাড়ে ১০ টায় স্বাভাবিকভাবে পর্যায়ক্রমে দুই মেয়ে এক ছেলে সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও জন্ম নেয়া তিন সন্তানই ভাল আছেন বলে জানিয়েছেন ডা. আতিয়া পারভীন। একসাথে যমজ তিন সন্তান জন্ম দেয়ায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *