‘অশনি’র গতিবেগ ৯০ কিলোমিটার, রাতেই ১১০ কি: মি: উঠবে
নাগরিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় অশনির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। এটি রাতেই রূপ নেবে প্রবল ঘূর্ণিঝড়ে। ভারতের আবহাওয়া অফিস বলছে, রাতে এর গতি ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আগামীকাল সোমবারও একই অবস্থা থাকবে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে মঙ্গলবার।Continue Reading




